ঢাকা  বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিক৩৭ বছরের নজির ভাঙলেন খামেনি

৩৭ বছরের নজির ভাঙলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : বিগত ৩৭ বছরের নজির ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বার্ষিক সভায় অংশ নেননি। রোববার (৮ ফেব্রুয়ারি) দেশটিতে এই বৈঠক ছিল। খবর ইরান ইন্টারন্যাশনালের।

খামেনির পরিবর্তে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি দেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বার্ষিক এই সভা ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি দিবসের বার্ষিকী উপলক্ষে। সেই সময় ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন।

রুহুল্লাহ খোমেনি ইসলামি বিপ্লবের নেতা এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা। প্রতিবছরের একই দিনে দেশটির বিমান বাহিনীর সদস্য, কমান্ডাররা ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।

১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে প্রতিবছর ঐতিহ্যবাহী এই দিবসে হাজির হতেন খামেনি। এমনকি করোনাকালীন সময়েও খামেনি এই দিবস পালন করেছিলেন। তবে এবার খামেনি দিবসে হাজির না হওয়ায় নানা জল্পনা চাউর হয়েছে। দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলার কারণেই কি অনুষ্ঠানে হাজির হননি খামেনি- এমন প্রশ্ন উঠছে।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে তিনি ইরান তুমুল হামলা চালাবেন। এ ছাড়া ইসরায়েলও জানিয়েছে, ইরানে হামলা ও সরকার পতনে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular