নিউজ ডেস্ক : ঘন কুশায়ার কারণে আজ রোববার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ ছিল। তিন ঘণ্টা পর চালু হয় সব নৌযান।
বিআইডব্লিউটিসির ডিজিএম নাছির উদ্দিন বলেন, আজ রোববার ভোর ৫টা থেকে আজ সকাল সাড়ে ৮ টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা ফেরিসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি জানায়, আজ রোববার ভোর ৫টা থেকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।



