সুমন দত্ত: পুরান ঢাকায় সূত্রাপুরে ৪৩ নং ওয়ার্ডের পাতলা খান ও শিরিশ দাস লেনে (আড়া পাড়া বন্ধ গলিতে)দেশের প্রখ্যাত দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আঞ্জুমানের অর্থয়ানে ওষুধ বিতরণ করা হবে।
৬ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে ফ্রি চিকিৎসা সেবা। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে এই কর্মকাণ্ড পরিচালিত হবে। মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় আছে পুরান ঢাকা সচেতন নাগরিক সমাজ।
মেডিকেল ক্যাম্পে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সুবিধা বঞ্চিত সকল শ্রেণি পেশার লোকজনকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা সেবা নেওয়ার সময় ঔষধের প্রয়োজন পড়লে সেটাও ফ্রিতে সরবরাহ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
সবাইকে উক্ত সেবা নেওয়া আহবান করা হচ্ছে। এই মেডিকেল ক্যাম্পকে সফল করতে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে পুরান ঢাকা সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন। এছাড়া মেডিকেল ক্যাম্পের সার্বিক প্রচারে কাজ করছে ঢালী মোহাম্মদ মনোয়ার স্মৃতি ট্রাস্ট ।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, পুরান ঢাকায় বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সুবিধা বঞ্চিত হয়ে আছেন। তাদের কথা ভেবে ওই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি সফল হলে আগামীতে আরো ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে।




