ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি৭২ এর সংবিধান ঠিক করার কিছু নেই : ড. কামাল হোসেন

৭২ এর সংবিধান ঠিক করার কিছু নেই : ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: ৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই। শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেজ্ঞ ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

রবিবার  জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরামের জাতীয় কাউন্সিল-২০২৪ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেছেন। 

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন,  আমরা সারাজীবন ষড়যন্ত্র মোকাবিলা করেছি। জনগণের ঐক্যের বিরুদ্ধে তারা সবসময় ষড়যন্ত্র চালিয়ে যায়। ভালো কাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস সবসময়ই থাকে। জনগণকে ঐক্যবদ্ধ করেই এসব মোকাবিলা করতে হবে। জনগণের ঐক্যকে সংহত করেই সামনে এগিয়ে যেতে হবে। জনগণকে নিয়েই আমাদের সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

দলের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, বাহাত্তরের সংবিধানের কবর রচনার কথা যারা বলছে তারা কি বুঝে বলছে নাকি না বুঝে বলছে? বাহাত্তরের সংবিধান ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান। সংবিধান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে না। আমরা মনেকরি  ৭২এর সংবিধান নিয়ে কোন সংকট  নেই বরং যারা  এই সংবিধানকে  শংসোধনের  নামে কাটাছেড়া করেছে  তাদের মধ্যেই সংকট ছিল  এখনও সংকট আছে। সংবিধান নিয়ে আলোচনা হতে পারে।  সংবিধান করতে হবে এ ধরনের বক্তব্য দিয়ে যারা মুক্তিযুদ্ধ, রাষ্ট্র সংবিধান নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছে তাদের এমন বিষয় থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, যে সমস্ত ছাত্ররা সংবিধানের কবর রচনার কথা বলছেন, তারা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের আকাঙ্খার কথা জানে না। একটি রাজনৈতিক দলের শিখিয়ে দেওয়া বুলি আওড়াচ্ছে তারা। আগে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতা সম্পর্কে জানো ইতিহাস পড়াশোনা কর।

সভাপতি এবং ডা. মো. মিজানুর রহমানকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ২০ সদস্য বিশিষ্ট সভাপতি পরিষদ ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করেছে দলটি। সংবাদ সম্মেলনে দলের নবগঠিত কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান। 

সংবাদ সম্মেলনে কামাল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পরিষদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন,  সিনিয়র এডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, মোস্তাক আহমেদ, কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম ও রওশন ইয়াজদানি প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular