সংস্কৃতি ডেস্ক: আলোচনা, পুঁথি পাঠ, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা নিয়ে এক মনোজ্ঞ বিকেল-সন্ধ্যা উপহার দেন অগ্নিবীণা।
২৮ জুলাই ২০২৬ বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক কথাসাহিত্যিক লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান আলোচক কথাসাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ঝর্না রহমান, ড. হালিমদাদ খান, লায়ন মোঃ আবুল হাশেম বিশিষ্ট শিশু সাহিত্যিক ছড়াকার আনজীর লিটন, ড. অহিদুজ্জামান চান ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনাব খান নজরুল ইসলাম হান্নান।
পুঁথি পাঠ করেন পুঁথি সম্রাজ্ঞী হাসিনা মমতাজ। সঙ্গীত পরিবেশন করেন টিভি বেতার শিল্পী রত্না সরকার, রমেন সূত্রধর, ঝর্না রহমান, আব্দুল হোসেন আকাশ, শামীমা আফরোজ হ্যাপী প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন কবি আরিফ নজরুল, অধ্যপক জেসযমিন বন্যা,সানোয়ার শামছী,লায়ন হালিমা বেগম,অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার,কবি শরীফুল ইসলাম সরকার,শিবু কান্তি দাশ,কবি আব্দুল কাইয়ুম।ছড়া পাঠ করেন আনজীর লিটন, ঝর্না রহমান।
সঙ্গীত শিল্পীবৃন্দ রবীন্দ্র, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক ও লোক সঙ্গীত পরিবেশন করেন।




