ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদঅধ্যাপক ডা. এ. আর. খান বার্ধক্যজনিত জটিলতায় মারা গেছেন

অধ্যাপক ডা. এ. আর. খান বার্ধক্যজনিত জটিলতায় মারা গেছেন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, দেশের বিশিষ্ট চিকিৎসক, বরেণ্য ব্যক্তিত্ব এবং সকলের শ্রদ্ধাভাজন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ. আর. খান বার্ধক্যজনিত জটিলতায় ৫ আগস্ট রাত আনুমানিক ৮:৪৫ মিনিটে ১০০ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
 
অধ্যাপক ডা. এ. আর, খান তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে দেশের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে তিনি মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি জনকল্যাণ ও সমাজসেবায় তাঁর দীর্ঘদিনের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু দেশের চিকিৎসা ও সমাজসেবার অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
 
তাঁর মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ৫ আগস্ট পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেছে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular