ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাঅস্টিওপোরোসিস প্রতিরোধে দেশব্যাপী স্ক্রিনিংয়ের আহ্বান জুবাইদার

অস্টিওপোরোসিস প্রতিরোধে দেশব্যাপী স্ক্রিনিংয়ের আহ্বান জুবাইদার

নিউজ ডেস্ক: অস্টিওপোরোসিস প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে দেশের ৬৪ জেলায় সমন্বিত সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

অস্টিওপোরোসিসকে ‘নীরব রোগ’ উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, এতে হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে হঠাৎ ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। ২০২৫ সালের একটি পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি জানান, বাংলাদেশে আনুমানিক ৬০ লাখ মানুষ এ রোগে আক্রান্ত; প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি জানান, উত্তর-মধ্য বাংলাদেশের ৪৫ থেকে ৮০ বছর বয়সী নারীদের নিয়ে এক গবেষণায় ৪০ শতাংশের অস্টিওপোরোসিস ও ৪৩ দশমিক ৫ শতাংশের অস্টিওপেনিয়া পাওয়া গেছে। ৮৩ শতাংশের বেশি নারীর হাড়ের ঘনত্বে ঘাটতি ছিল।-

রোগ প্রতিরোধে ‘অস্টিওপোরোসিস সোসাইটি’ গঠন, এক লাখ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত কমিউনিটিভিত্তিক স্ক্রিনিং এবং হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ না থাকলে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল ব্যবহারের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি ভিটামিন ডি, ক্যালসিয়াম ও পুষ্টির বিষয়ে শৈশব থেকেই সচেতনতার ওপর গুরুত্ব দেন ডা. জুবাইদা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular