ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আইন ও বিচার বিভাগের সচিব হলেন লিয়াকত আলী মোল্লা

আইন ও বিচার বিভাগের সচিব হলেন লিয়াকত আলী মোল্লা

নিউজ ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন -২) মো. আজিজুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়- ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লা-কে আইন ও বিচার বিভাগের সচিব এর চলতি দায়িত্ব প্রদান করা হলো।’

উল্লেখ্য, ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরসহ ২৫ জনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular