ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:   রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের আমলে বিদ্যুৎখাতের দুর্নীতি ও অনিয়ম জনগণকে জানাতে বৃহস্পতিবার বিএনপির চেয়ারপরসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎখাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল। কিন্তু রাজনৈতিক তর্ক-বিতর্কে সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেয়া হবে।

এরপর দীর্ঘ ১৭ বছরে বিদ্যুৎখাতে আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখল বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎখাতে চরম অনিয়ম ঘটেছে। ২০০৯ সাল থেকে শুরু করে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরির মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। যেন তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular