ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাগণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মপরিকল্পনা সভা

গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মপরিকল্পনা সভা

নিউজ ডেস্ক: আগামী ২৯ আগস্ট (শনিবার) গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন এবং দলের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং উদযাপন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ গণফোরামের সভাপতি হাবিবুর রহমান বুলুর সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়।

যৌথ মতবিনিময় সভা

মতবিনিময় সভায় নেতারা বলেন, গণফোরাম প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বাস্তবায়ন, সমাজের সর্বস্তরে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। একই সঙ্গে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই দলটির যাত্রা শুরু হয়েছিল।

বক্তারা আরও বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে গণফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, আগামী ২৯ আগস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড. কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংগঠনিক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচিগুলো সফল করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।-

নেতারা বলেন, গণফোরাম প্রতিবছরই প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। এবারের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীও দলের রাজনৈতিক দর্শন, সাংগঠনিক শক্তি এবং গণতান্ত্রিক অঙ্গীকার নতুন করে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular