ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিআজ থেকে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

আজ থেকে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

নিউজ ডেস্ক : রমজানে নতুন সূচিতে হবে ব্যাংক লেনদেন। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। আর খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সোমবার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান শেষে আবার বর্তমান সূচিতে চলবে ব্যাংক।

রমজানের আগে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। আর লেনদেন হয় ৪টা পর্যন্ত। প্রতিবছর রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কেন্দ্রীয় ব্যাংকেরও অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কাজ সারতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular