ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআবারও মেয়েদের চ্যাম্পিয়নশিপ জিতলো অস্ট্রেলিয়া

আবারও মেয়েদের চ্যাম্পিয়নশিপ জিতলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক:    জয় দিয়ে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের (২০২১-২০২৪) এবারের চক্র শেষ করলো অস্ট্রেলিয়া নারী দল। সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৫ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা। সেইসঙ্গে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপও নিশ্চিত করলো তারা।

ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে পাওয়া এই জয়ের পর এবারের চক্রে ২৪ ম্যাচ খেলে অজিদের পয়েন্ট ৩৯। এবারের চক্রে ১৭ ম্যাচে জয় পেয়েছে তারা, ৩টিতে হার ও ৩টিতে কোনও ফলাফল আসেনি। আর তাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপ জিতলো তারা। এর আগে ২০১৪-১৬ ও ২০১৭-২০ চক্রের শিরোপাও তারা জিতেছিল।

অন্যান্য দলগুলো পয়েন্টের হিসাবে অস্ট্রেলিয়ার চেয়ে অনেকটাই পিছিয়ে আছে। দুইয়ে থাকা ভারতের হাতে এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে ভারতের মেয়েরা। তবে সবগুলো ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট ৩৭-এর বেশি হবে না।

এদিকে অ্রস্ট্রেলিয়ার কাছে হেরে ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কি না, তা নিয়েও রয়েছে শঙ্কা। ২৪ ম্যাচে ছয়ে থাকা কিউইদের পয়েন্ট ২১। তাদের পেছনে ফেলার সুযোগ রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের পয়েন্ট এখন ১৯, কিন্তু টাইগ্রেসদের হাতে আরও তিনটি ম্যাচ বাকি আছে। অন্যদিকে ক্যারিবীয়দের পয়েন্ট ১৪, তাদের ম্যাচ বাকি আছে আরও পাঁচটি।

বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডকে হয়তো এখন বাছাইপর্ব খেলতে হতে পারে। কারণ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে ছয়টি দল। বাকি দুটি জায়গার জন্য লড়াই করবে আরও ছয় দল। তবে অস্ট্রেলিয়া সিরিজ জেতায় লাভ হয়েছে শ্রীলঙ্কার। হাতে ম্যাচ রেখেই পরের বছরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে লঙ্কানরা।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ২৯০ রান করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। ৪৩ বলে ৪২ রান করেন অ্যানাবেল সাদারল্যান্ড। এছাড়া ৬২ বলে ৭৪ রান করেন অ্যাশ গার্ডনার।

জবাবে ব্যাট করতে নেমে ২১৫ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট এবং অ্যালাদা কিং ৩৪ রান খরচায় নেন ৩ উইকেট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular