ঢাকা  শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআর্জেন্টিনার বিপক্ষে হারের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছি’

আর্জেন্টিনার বিপক্ষে হারের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছি’

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে এগিয়ে থাকার পরও ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।

ফলে ১৯৬৬ সালের আবারও বিশ্বকাপ ফাইনালে পৌঁছার দ্বারপ্রান্তে এসে বাদ পড়ে থমাস টুখেলের দল। সেই হারের ক্ষত এখনও ইংল্যান্ড বয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন দেশটির উইঙ্গার বুকায়ো সাকা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৬-৪ গোলের ব্যবধানে রোমাঞ্চকর জয়ে গত ছয় দশকে নিজেদের সেরা বিশ্বকাপ পারফরম্যান্স করে। তবে বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড। এ ব্যাপারে বুকায়ো সাকা বলেন, ‘অবশ্যই আমাদের এখনো একটা ক্ষত আছে। কারণ আমরা বিশ্বাস করেছিলাম, সবাই একসঙ্গে ছিলাম এবং আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা এটা করতে পারব। শুধু আমরা নই, পুরো দেশই সেটা অনুভব করেছিল।’

তিনি আরও বলেন, ‘আপনি যত দ্রুত সম্ভব সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষত তো ক্ষতই, কখন সেটি সেরে উঠবে, সেটা তার নিজের সময়েই হয়।’

বিশ্বকাপের সেই হতাশার কথা মনে করিয়ে দেওয়ার সুযোগও দ্রুত পাচ্ছে ইংল্যান্ড। শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ওয়েম্বলিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা। আগামী দুই সপ্তাহে নেশন্স লিগে এটি হবে ইংল্যান্ডের চার ম্যাচের প্রথমটি।

সাকা বলেন, ‘আমরা এখন বিশ্বকাপের বিষয়টি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই এবং নতুন আন্তর্জাতিক মৌসুমের দিকে মনোযোগ দিতে চাই। নেশন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিতে আমাদের চারটি গুরুত্বপূর্ণ ও কঠিন গ্রুপ ম্যাচ খেলতে হবে। এখন আমাদের পুরো মনোযোগ সেদিকেই।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular