ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআল-আকসা মসজিদে ঈদের নামাজে ইসরাইলের বাধা

আল-আকসা মসজিদে ঈদের নামাজে ইসরাইলের বাধা

নিউজ ডেস্ক: ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ে মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মসজিদে প্রবেশে বাধার মুখে পড়ে অনেক মুসল্লি আশপাশের সড়কেই ঈদের নামাজ আদায় করেন। এ সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাছাকাছি স্থানে জড়ো হয়ে নামাজ আদায়ের আহ্বান জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেরুসালেমের পুরান শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। একাধিক স্থানে টিয়ার গ্যাস ব্যবহার করে মানুষকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং অন্তত একজনকে আটক করা হয়েছে।

এদিকে, টানা প্রায় ২১ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রয়েছে বলে জানা যায়। ঈদের দিনও মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

জেরুসালেমের বিভিন্ন চেকপয়েন্ট বন্ধ থাকায় অনেক ফিলিস্তিনি মসজিদে যেতে পারেননি। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular