ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিইসলামি শাসন ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্য : মুফতি ফয়জুল করীম

ইসলামি শাসন ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্য : মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে। ইসলামি আইন বাদ দিয়ে আমরা ভিন্ন কোনো আদর্শে কল্যাণ রাষ্ট্র চাই না৷ এবং বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণরাষ্ট্র সম্ভব নয়৷

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লব প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে জুলাই বিপ্লবে মাঠে ছিল অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে মাঠে ছিল না৷’

তিনি আরও বলেন, ‘গত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ।’

সংরক্ষিত নারী আসনের বিষয়ে নায়েবে আমির বলেন, ‘সংসদে নারীদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষণ করা উচিত নয়৷’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman