ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী

নিউজ ডেস্ক : ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তিন দিনে প্রায় দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দিয়েই আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক ঈদযাত্রার খোঁজখবর রাখছেন।’

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে শেখ রবিউল আলম বলেন, ‘এখন পর্যন্ত সব গাড়ি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রীদের পক্ষ থেকেও বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাইনি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে।’

অনিয়ম ও ভোগান্তি রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী জানান, টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে ৯ জন ম্যাজিস্ট্রেট কাজ করতেন, এখন সেখানে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, যানজটপ্রবণ এলাকায় বা সেতুর কাছে ইফতার সামগ্রী রাখা হয়েছে যাতে ইফতারের সময় হওয়া যাত্রীরা ভোগান্তিতে না পড়েন। এ ছাড়া জরুরি প্রয়োজনে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের নির্মাণাধীন এলাকার মালামাল সরিয়ে নেয়া হয়েছে এবং ঈদের আগে-পরে মোট ১২ দিন পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে।

পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যে কোনো ধরনের অসংগতি বা অনিয়ম আপনাদের চোখে পড়লে তা সংবাদে তুলে ধরুন। আমরা সংবাদ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular