ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়উপকূলীয় অপরাধের বিরুদ্ধে নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।

উপকূলীয় অপরাধের বিরুদ্ধে নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।

নিউজ ডেস্ক: উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা এবং মাদক পাচার, চোরাচালান ও মানবপাচার রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আজ বাংলাদেশ কোস্ট গার্ডকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।

আজ সকালে বঙ্গভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল মো. মইনুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম বৈঠকের বিষয়টি বাসস-কে (BSS) জানান।

পাশাপাশি, পরিবেশ রক্ষা ও পানি দূষণ রোধের পাশাপাশি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কোস্ট গার্ডের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, “দেশের বিশাল উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমা সুরক্ষায় কোস্ট গার্ডকে একটি আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সরকার বাহিনীটিকে আধুনিকায়ন এবং এর সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।”

তিনি দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরা রোধে কোস্ট গার্ডকে সর্বদা সতর্ক থাকারও তাগিদ দেন।

বৈঠককালে কোস্ট গার্ডের মহাপরিচালক রাষ্ট্রপতিকে বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন টহল বোট ও আধুনিক উদ্ধারকারী হেলিকপ্টার সংগ্রহ ও এভিয়েশন উইং প্রতিষ্ঠার অগ্রগতির বিষয়ে অবহিত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বাহিনীটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular