ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই

উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই

নিউজ ডেস্ক:  অন্তবর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) আবেদ চৌধুরী ও যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান  এই তথ্য নিশ্চিত করেছেন।বাসা থেকে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তবে, সেখানে তার হৃদস্পন্দন পাননি চিকিৎসকরা।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন অ্যাডভোকেট হাসান আরিফ। এ এফ হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular