ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে : রিজভী

এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে : রিজভী

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলের মতো বর্তমানেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে।

রাজধানীর নয়াপল্টনে শনিবার (১ ফেব্রুয়ারি) ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘বর্তমান সরকারের কাঁধে ভর করে ফ্যাসিবাদী শক্তি আবারও যেন ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে এক থাকতে হবে।’

যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদলকর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম‍্য নয়।’

জনগণের সরকার প্রতিষ্ঠায় অবিলম্বে নির্বাচন দেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular