ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঐতিহ্যের পথে ফিরে "সাবেকী" সাজে জ্যাকলিন

ঐতিহ্যের পথে ফিরে “সাবেকী” সাজে জ্যাকলিন

নিজস্ব প্রতিবেদক: বাংলা নারীর পোশাকের ইতিহাসে শাড়ি শুধু একটি পোশাক নয়—এ এক সাংস্কৃতিক শক্তি, শিকড়ের পরিচয় এবং হাজার বছরের সৌন্দর্যের রূপকার। সেই ঐতিহ্যের নিখুঁত সৌন্দর্য নিয়েই সম্প্রতি সাবেকী লুকে একটি বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন লেখক ও মডেল জ্যাকলিন।

এই ফটোশুটের অন্যতম বিশেষ দিক হলো—ব্লাউজ ছাড়া শাড়ি। ইতিহাস অনুযায়ী, বাংলার নারীরা ১৯শ শতকের আগে দীর্ঘদিন ধরে ব্লাউজ ছাড়াই শাড়িকে পূর্ণ পোশাক হিসেবে ধারণ করতেন। সে-সময়ের সেই প্রাকৃতিক ও আত্মবিশ্বাসী নারীর শক্তিকে আধুনিক ক্যামেরায় তুলে ধরাই এই শুটের উদ্দেশ্য।

জ্যাকলিনের মুখে শিল্পীর অভিব্যক্তি, কপালে সাজানো টিপ, শরীরে আলপনার মৃদু ছায়া এবং শাড়ির মাটির রঙ—সব মিলিয়ে ছবিগুলো যেন বাংলার কোনো হারিয়ে যাওয়া অধ্যায় আবার নতুন করে ফিরে এসেছে।

শুটটি পরিচালনা করেছেন দক্ষ ফটোগ্রাফার ও নির্মাতা মাহফুজ হাসান রাহাত। এটি “চিত্রজীবন” ফটোগ্রাফি এজেন্সির ব্যানারে সম্পন্ন হয়েছে। শুটটি করা হয় ক্যাফে মিরাতে। জ্যাকলিনের মেকাপ ও স্টাইলিং করেছেন রৌশান

জ্যাকলিন বলেন —
“নারীর শরীর কোনো দ্বিধার গল্প নয়। ব্লাউজের আগেও শাড়ি ছিল, ছিল আত্মমর্যাদা। আমি আজ সেই শিকড়ে ফিরে গেলাম—একটু ইতিহাস, একটু শিল্প নিয়ে।”

বাংলা পোশাকের অতীত, বর্তমান এবং নারীর স্বাধীনতাকে এক ক্যানভাসে তুলে আনার এই প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলা ফ্যাশন দৃশ্যে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular