ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমৌলভীবাজারকমলগঞ্জে খাস জমি উদ্ধার

কমলগঞ্জে খাস জমি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:   কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীদের দখলে থাকা ৭.৮০ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও মৌজায় দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি মূল্যের জমি উদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীরা এই খাস জমিতে গাছ লাগিয়ে ভোগ করে আসছিলেন। মঙ্গলবার সকালে বন বিভাগের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন দখলকৃত জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড বসিয়ে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, আমরা প্রায় ১ কোটি টাকার খাস জমি উদ্ধার করেছি। এই জমি এতোদিন বনবিভাগের উপকার ভোগীরা ভোগ করে আসছিলেন। বন বিভাগের কর্মকর্তাসহ সবাইকে নিয়ে সরকারি সাইনবোর্ড টানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman