ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়কলঙ্কময় নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার হবে

কলঙ্কময় নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার হবে

নিউজ ডেস্ক : অতীতে কয়েকটি জাতীয় নির্বাচন কলঙ্কময় হয়েছে বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনসহ কয়েকজন শপথ ভঙ্গ করেছেন। তাদের বিচারের আওতায় আনা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে রোববার সকালে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন। সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের এসব কথা জানান।

বদিউল আলম বলেন, নাগরিক সমাজ ও বিভিন্ন শিক্ষকদের সঙ্গে মতবিনিময় হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা।

সংস্কার কমিশনের প্রধান বলেন, সংলাপে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন । এছাড়া না ভোটের বিধান রাখার ব্যাপারেও সবাই একমত।

সংলাপে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করা, পিআর সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সংস্কার কমিশনের প্রধান।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম বলেন, সরাসরি নির্বাচনের কথা অনেকে বলেছেন। রাষ্ট্রপতির পদকে আরও শক্তিশালী করার কথা বলেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular