ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকালীগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

কালীগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের ওয়াশরুমে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে ৩ ঘণ্টা অবরুদ্ধের পর শাহ আলম নামে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই শিক্ষক উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে মারধর করে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা শিক্ষা কর্মকর্তা ও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান। তারা বিক্ষুব্ধ গ্রামবাসীদের শান্ত করে বিকাল ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক শাহ আলমকে আটক করেন।

মঙ্গলবার সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। এতে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে এসে তাকে মারধর ও ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular