ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাক্লাবে ফিরেই ৯৮০তম গোল রোনালদোর

ক্লাবে ফিরেই ৯৮০তম গোল রোনালদোর

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও অসংখ্য সাফল্যে শোকেস ভরিয়ে তোলা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষটা ঠিক যুতসই বলার মতো নয়। কোচ জর্জে জেসুসের সঙ্গে বিভেদের জেরে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়ে তিনি বিতর্কের জন্ম দেন। জাতীয় দলে মলিন পারফরম্যান্সের পর বাদ পড়া এই তারকা সৌদি ক্লাব আল-নাসরে ফিরে গোল পেয়েছেন।

সৌদি প্রো লিগে আল দিরিয়াহ’র বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন রোনালদো। বায়ার্ন মিউনিখের সাবেক উইঙ্গার কিংসলে কোম্যানের দুর্দান্ত দৌড়ের পর নেওয়া শটটি আল দিরিয়াহর গোলরক্ষক ওয়ালিদ আলী ঠিকমতো ধরতে পারেননি। ফিরতি বল পেয়ে অনায়াসে সেটি জালে জড়ান সিআরসেভেন। যা পেশাদার ফুটবলে তার ৯৮০তম গোল। 

৩৫ মিনিটে আরেক পর্তুগিজ ফুটবলার সামু কস্তা আল নাসরের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭৭ মিনিটে কোম্যান গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান ১৯ পয়েন্ট হয়ে গেল আল নাসরের। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়। 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গোল উদ্‌যাপনের একটি ছবি প্রকাশ করে রোনালদো লেখেন, ‘কাজ শেষ। এবার পরের ম্যাচের দিকে (তাকিয়ে)!’

অথচ পর্তুগিজ জাতীয় দলে রোনালদোর কারণে সৃষ্ট পরিস্থিতি এখনও খুব একটা বদলায়নি। তার অভিযোগ– কোচ জেসুস তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি। গত মৌসুমে জেসুসের অধীনেই সৌদি আরবের শিরোপা জিতেছিল আল নাসর।

এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে রেকর্ড ১৪৬ গোল করেছেন রোনালদো। চলতি সপ্তাহের শুরুতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এখনও জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত। তবে দলের ক্যাম্প ছেড়ে চলে আসার ঘটনায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও অনিশ্চিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular