ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিখালেদা জিয়ার সাথে নেতা-কর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

খালেদা জিয়ার সাথে নেতা-কর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ সোমবার (৩১ মার্চ) রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।এ সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে ভার্চুয়ালি অংশ নেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,  ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান,  বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের সিনিয়র নেতারা।

ঢাকা নিউজ/ এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular