ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকখালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার

নিউজ ডেস্ক: রোববার রাত ৭টায় বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।

৪৫ মিনিট স্থায়ী এই সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল ছিলো এই সাক্ষাতে।

পরে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘ আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বাসায় আছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ম্যাডামের সাথে দেখা করেছেন তার সঙ্গে কুশল বিনিময় করেছেন।”

‘‘ ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার জন্য তিনি মূলত এসেছিলেন। উনার আশু আরোগ্য কামনা করেছেন।”

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষে থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বলে জানা্ন তিনি।

সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিন এশীয় সহযোগিতা ফোরাম সার্ককে শক্তিশালী প্রভৃতি বিষয় নিয়ে আলাপ হয়েছে জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, ‘‘দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।একজন আরেকজন কুশুল বিনিময় করেছেন। ম্যাডামের সুস্থতার কামনা করেছেন।

২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফরকালে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছিলেন।

শনিবার দুইদিনের সফরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। ঢাকায় অবস্থান কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষা এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের আনুষ্ঠানিক বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন তিনি।

বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতৃবৃন্দের সাথেও আলাদা আলাদা বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।

ঢাকা নিউজ/এস 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular