আগামী ২৯ আগস্ট শুক্রবার গণফোরামের প্রতিষ্ঠা দিবস ও ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী । মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বাস্তবায়নে, সমাজের সর্বস্থরে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক সুস্থ ধারার রাজনীতি প্রবর্তন তথা এদেশের সাধারণ মানুষের অর্থণৈতিক মুক্তির জন্য কল্যানমূখি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণফোরাম প্রতিষ্ঠা হয়।
দিবসটি গণফোরামের প্রতিবছরই যথযথ মর্যাদায় পালন করা হয়।
২৪ গণঅভ্যুত্থ্যান পরবর্তি সময়ে নূতন পরিস্থিতিতে গণফোরামের নেতাকর্মীরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে ।
আগামী ২৯ আগস্ট বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে গণফোরাম এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, সম্মানিত অতিথি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি, জনাব খালেকুজ্জামান, উপদেষ্টা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জনাব শরীফ নূরুল আম্বিয়া, সভাপতি, বাংলাদেশ জাসদ ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জ্যেষ্ঠ এডভোকেট সু্ব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি , গণফোরাম।
অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত



