মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন গত ১৬ বছরের গত ১৬ বছরের ইতিহাস শেখ হাসিনার গুম-খুনের ইতিহাস।এই গুমের শিকার হয়েছেন আপনাদের কৃতি সন্তান আপনার আমার নেতা ইলিয়াস আলী।
শনিবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতির বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির বর্ষীয়ান এই কেন্দ্রীয় নেতা ।
লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে স্থানীয় খলিলপুর ও মনুমুখ ইউনিয়ন বিএনপি এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। এতে সভাপত্বি করেন নাসির আহমদ শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গৌছ, কেন্দ্রীয় বিএনপির সং-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মিফতা সিদ্দিকী ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান, এমএ মুকিত ,মনোয়ার আহমেদ রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেগম খালেদা জিয়া পায়ে হেটে জেলে গিয়েছিলেন আর জেল থেকে ফিরেছেন হুইল চেয়ারে। শেখ হাসিনা নির্মম নির্যাতন করে তাঁকে হুইল চেয়ারে বসিয়ে ছিল।



