গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীপালিত হয়েছে । বুধবার ছাত্রদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়েছে। পরে কেক কাটা, র্যালি, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে পৌর শহরের বিএনপি দলীয় কাযালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আপু রায়হান,যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান মামুন, গফরগাঁও সরকারী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা, যুগ্ম-আহবায়ক উজ্জল,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান নাঈম, মোস্তাফিজুর রহমান শুভ প্রমুখ ।



