গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের তললী এলাকার একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আহম্মেদ বলেন, ‘সোমবার বিকেলের দিকে স্থানীয় লোকজন মরদেহটি পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। সন্ধায় লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’



