ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডগাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আব্দুস সুহানের কাঁচাবাজার ও মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস থেকে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও দুই ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পাওয়ার পরই একে একে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular