ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়চক্ষু বিজ্ঞান হাসপাতালে আন্দোলনে আহতদের কর্নিয়া প্রতিস্থাপন

চক্ষু বিজ্ঞান হাসপাতালে আন্দোলনে আহতদের কর্নিয়া প্রতিস্থাপন

নিউজ ডেস্ক:  বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা থেকে শুরু করে পুর্নবাসনে সরকার আহতদের পাশে থাকবে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চিকিৎসা থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন পর্যন্ত সরকারকে আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে হবে।  এটা সরকারের দায়িত্ব। 

আজ ২০/১০/২০২৪ রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন ইসরাফিল ও অনিকের কর্ণিয়া  প্রতিস্থাপন সার্জারি শেষে সাংবাদিকবৃন্দদের সাথে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কথা এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চক্ষু হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এছাড়া সদ্য সার্জারিকৃত ইসরাফিল ও অনিকের পরিবারের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন রোগীর চোখে কর্ণিয়া ট্রান্সপ্লান্টেশন করার জন্য সেবা ফাউন্ডেশন, ইউএসএ, নেপাল থেকে অতি সংবেদনশীল কর্ণিয়াল টিস্যু বাংলাদেশে আনা হয়। এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০ টি কর্ণিয়া পাবার আশ্বাস পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুইজনের চোখের কর্ণিয়া ট্রান্সপ্লান্ট করা হয়।

বৈষম বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং তারা যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা থেকে তাদেরকে তুলে আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না ব্যক্তি হিসেবে আমি আপনি সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman