ঢাকা  মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসাহিত্য ও সংস্কৃতিচলে যাওয়া মানে প্রস্থান নয়

চলে যাওয়া মানে প্রস্থান নয়

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
 
[“চলে যাওয়া মানে প্রস্থান নয় ” কবিতাটি বাংলাদেশের বিশিষ্ট কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ রচিত একটি জনপ্রিয় জীবনমুখী কবিতা। 
 
কবিতার মূলভাব ও সংক্ষিপ্ত পরিচিতি
  • কবি: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, জন্ম: ১৬ অক্টোবর ১৯৫৬, মৃত্যু: ২১ জুন ১৯৯১।

  • মূল বিষয়বস্তু: এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবী থেকে চলে যাওয়া মানেই চিরতরে হারিয়ে যাওয়া বা সম্পূর্ণ বিচ্ছেদ নয়। মানুষের মৃত্যু হলেও তার স্মৃতি, সৃষ্টি এবং তার অস্তিত্বের রেশ থেকে যায়।

  • মূল বার্তা: জীবন সুন্দর, প্রকৃতি সুন্দর, তবে পরম সত্যকে মেনে নিয়ে সবাইকে একসময় অজানা গন্তব্যে পাড়ি জমাতে হয়।]
 
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…

 

Rudra Mohammad Shahidullah

To depart does not mean a mere exit—nor a final severance;
To depart does not mean the severing of bonds on a tear-drenched night.
Even when I am gone, something of me will linger
In the space where I no longer exist.
I know everyone must bow before the ultimate truth—
Life is beautiful;
The sky and air, the mountains and seas,
Nature cradled in lush greenery—all are beautiful;
And most beautiful of all is this very act of living.
Yet, can one live forever?
The *shehnai* of farewell plays,
The palanquin arrives at the doorstep to bear one away;
Leaving this beautiful world—
Where I once lived—
One must carry away a deep sigh,
Journeying—all of us—
Towards an unknown destination.
Suddenly, an unknown bird calls out;
I startle, caught unawares—
Has life, then, come to an end?
In this very way, everyone will go; everyone must go…

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular