ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতচাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিষ্কার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিষ্কার

নেত্রকোনা জেলা প্রতিনিধি: চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি আরও জানানো হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না পেয়ে গতকাল শুক্রবার বিকেলে জসীম উদ্দীন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন ও তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত জসীম উদ্দীন মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। ভুক্তভোগী ব্যক্তি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

আহত ব্যবসায়ী জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হন। শুক্রবার বিকেলে মোহনগঞ্জ শহরের পাথরঘাটা এলাকায় জসীমের ওপর হামলা হয়। হামলায় রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে খোকনসহ ১০-১২ জন অংশ নেয়। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular