ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতচিকিৎসা নিতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার কবিরাজ

চিকিৎসা নিতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার কবিরাজ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ছিদ্দিক নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সদর মডেল থানার ওসি  মো. আবদুল মোন্নাফ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। 

 
 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular