ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলালমনিরহাটছয় মাসের মধ্যে চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস: ত্রাণমন্ত্রী

ছয় মাসের মধ্যে চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) বলেছেন, ছয় মাসের মধ্যে ঢাকাগামী আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে নিয়মিত চলাচল করবে। আজ রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব এ কথা বলেন।

বর্তমানে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত যাতায়াত করছে। একটি শাটল ট্রেনের মাধ্যমে যাত্রীরা লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করেন।

‎সভায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি দূর করতে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য দূর করতে হবে। কৃষকদের সার, বীজসহ অন্যান্য প্রণোদনা নিয়ে ভোগান্তি করা যাবে না। বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন করতে হবে। লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে নদীর বালু তোলা বন্ধ করতে হবে। সীমান্তে মাদকদ্রব্য পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে। কোনো অপকর্মে রাজনৈতিক ব্যক্তিরা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকেন, তাঁদের নিবৃত্ত করতে হবে। পরে উপস্থিত কর্মকর্তারা তাঁদের মতামত এবং চলমান সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman