ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জাতীয় চিড়িয়াখানা আরও আধুনিকায়ন করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতীয় চিড়িয়াখানা আরও আধুনিকায়ন করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:   মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অগ্রাধিকার জাতীয় চিড়িয়াখানাকে। এবং চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান আছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বুধবার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক’ অবহিতকরণ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণ-সহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে নির্দেশনা প্রদান করেন। তিনি দর্শনীয় স্থানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এ বি এম সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular