ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাজিনেদিন জিদান অভিশাপ মুক্ত করলেন ফ্রান্সকে

জিনেদিন জিদান অভিশাপ মুক্ত করলেন ফ্রান্সকে

ক্রীড়া ডেস্ক:  যে কোন দিনে যে কোনো টুর্নামেন্টেই তুরস্কের বিপক্ষে ফেভারিট ফ্রান্স।

তবে ইউয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ফ্রান্সের জন্য কাজটা ছিল বেশ কঠিন। কারণ তাদের ওপর ছিল এক অন্যরকম অভিশাপ। সেটি অবশ্য কাটিয়ে উঠেছেন জিনেদিন জিদান।

ফলে তুরস্কের মাঠে শুক্রবার রাতে প্রত্যাশিত জয় দিয়েই নেশনস লিগ শুরু করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপের একমাত্র গোলে ১-০ ব্যবধানেই জিতেছে তারা। গোলের পরপরই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এমবাপে।

ম্যাচ শেষে জিদান জানিয়েছেন, নেশনস লিগের সামনের দুই ম্যাচে আর খেলা হবে ফ্রান্স অধিনায়কের। এমবাপেকে হারানোর দুঃখ থাকলেও, অন্য দিক থেকে স্বস্তি পেতে পারেন জিদান। কারণ ফ্রান্সের ৩২ বছর পুরোনো এক খরা কাটিয়ে দিয়েছেন এই কিংবদন্তি।

ফ্রান্সের কোচ হিসেবে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই পথচলা শুরু করেছেন জিদান। আর এই ম্যাচে জয় পাওয়ায় কেটে গেছে ফ্রান্সের ৩২ বছরের এক অদ্ভুত অভিশাপ। গত ৩২ বছরে ফ্রান্সের কোচের দায়িত্বে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেননি কেউ।

জিদানের আগে সবশেষ ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে ইতালির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে পথচলা শুরু করেছিলেন আইমে জ্যাকে। তার অধীনেই খেলোয়াড় হিসেবে ফ্রান্সে অভিষেক হয়েছিল জিদানের।

জ্যাকে ও জিদানের মাঝে আরও ৫ জন ভিন্ন কোচের অধীনে খেলেছে ফ্রান্স। তবে তারা নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পাননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular