ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসজুলাই যোদ্ধাদের স্মরণ অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই যোদ্ধাদের স্মরণ অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রের প্রসঙ্গ তুলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে, তাতে কিছু অসঙ্গতি ছিল। এ জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা কাম্য নয়।

আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে। আসুক, রাজপথে দেখা হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তাদের বাধা দেওয়ার প্রবণতার সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া, ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা কবে শিখব? আমরা সবাইকে সম্মান করতে চাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular