ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঝিকরগাছায় 'বিশ্ব মেছো বিড়াল দিবস' উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

ঝিকরগাছায় ‘বিশ্ব মেছো বিড়াল দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

তারিক মোহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি: “জনগণ যদি হয় সচেতন মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব মেছো বিড়াল দিবস’ উপলক্ষে ঝিকরগাছার পানিসারায় বর্ণাঢ্য র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার ১ ফেব্রুয়ারি যশোর সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলার হাড়িয়া নিমতলা ‘ইট অর মিট’ ক্যাফে প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে হাড়িয়া ফুল মোড়ে সমাপ্ত হয।

এখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বন সংরক্ষণ সামাজিক বন অঞ্চল যশোর সার্কেল প্রধান এ এস এম জহিরউদ্দীন আকন।

বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা পিয়াংকা হালদার।

এসময় উপস্থিত ছিলেন, যশোর সদরের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, ঝিনাইদহ সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, মাগুরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন্দ্রনাথ সরকার, শার্শা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান, সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, নড়াইল সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশিদসহ বন বিভাগের বিভিন্ন অঞ্চলের ১৮টি সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

র‌্যালীতে মেছোবাঘ রক্ষায় প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা মুলক বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়। দেশের দক্ষিণপশ্চিমাঞ্চল, বৃহত্তর ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের বন বিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular