ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিটিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

নিউজ ডেস্ক : সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে। এতে মোট খরচ হবে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বাজার স্থিতিশীল আছে। বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসপত্রের দাম একবারে কমে না। সরকারের উদ্যোগের ফল বাজারে পড়ছে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, ভোজ্যতেল ও জ্বালানি তেল ক্রয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।

রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৫ টাকা ৯৭ পয়সা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular