ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতডেভিল হান্ট অভিযানে ডোমারে আওয়ামী লীগ নেতা নাহিদ গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে ডোমারে আওয়ামী লীগ নেতা নাহিদ গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি : চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার  সকালে নাহিদকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে শনিবার ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রমনা থানা পুলিশ তাকে ডোমার থানায় হস্তান্তর করে। মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular