ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাড্যাফোডিল পলিটেকনিকে বিনা মূল্যে ল্যাপটপ পেলেন ২৪ শিক্ষার্থী

ড্যাফোডিল পলিটেকনিকে বিনা মূল্যে ল্যাপটপ পেলেন ২৪ শিক্ষার্থী

‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ’ কর্মসূচির আওতায় প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে ২৪ শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে ল্যাপটপ তুলে দিয়েছে ড্যাফোডিল পলিটেকনিক। ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ’ কর্মসূচির আওতায় বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ড্যাফোডিল পলিটেকনিকের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের এসব ল্যাপটপ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, গ্রুপটির কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস এবং উপপরিচালক কে এম পারভেজ ববি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম ফরহাদ।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, গবেষণা এবং ব্যবহারিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তিগত ল্যাপটপ থাকলে শিক্ষার্থীরা প্রকল্পভিত্তিক শিক্ষা, অনলাইন গবেষণা ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রমে আরও সহজে অংশ নিতে পারবেন।

বর্তমান ডিজিটাল বিশ্বে কম্পিউটার ব্যবহারের দক্ষতা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলী গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ড্যাফোডিল পলিটেকনিকের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে চালু থাকা এ ল্যাপটপ বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষা ও ব্যবহারিক দক্ষতা অর্জনে আরও এগিয়ে যেতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular