ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশঢাকা দক্ষিণ সিটিতে এবার ১ লাখ ৭৪ হাজার পশু কোরবানি

ঢাকা দক্ষিণ সিটিতে এবার ১ লাখ ৭৪ হাজার পশু কোরবানি

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় এক লাখ ৭৪ হাজার ৪০৬টি পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি কোরবানির পশুর হাট ও কোরবানির বর্জ্য অপসারণেও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে সংস্থাটি আগামী ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত তিন দিনে ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
 

বৃহস্পতিবার (২১ মে) ডিএসসিসির জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ঈদের ১ লাখ ৭৪ হাজার ৪০৬টি পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৮ মে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩টি, ২৯ মে ৩২ হাজার ৬৯৭টি এবং ৩০ মে ১৭২৬টি পশু কোরবানি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসি এলাকায় ১১টি অস্থায়ী পশুর হাট বসবে। ২৮ মে ঈদের দিন এসব হাটের ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা হবে। ২৯ মে ৩০ শতাংশ ও ৩০ মে ১০ শতাংশ বর্জ্য অপসারণ করা হবে। 

কোরবানির পশুর বর্জ্য অপসরণে মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী কাজ করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য অপসারণে ৩৮২টি ট্রাক, কম্পেক্টর, কনটেইনার কেরিয়ার, পেলোডার কাজ করবে। বর্জ্য অপসারণের পর ৪৬ টন ব্লিসিং পাউডার ছিটানো হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular