ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন পিআইবি পরিদর্শন করেছেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন পিআইবি পরিদর্শন করেছেন

নিউজ ডেস্ক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফের আমন্ত্রণে পিআইবি পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।

পরিদর্শনকালে তিনি ৫২, ৭১ ও ২৪-এর স্মারক ভাস্কর্য ‘মাতৃভূমি ও মৃত্যু’, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে নির্মিত ‘শহীদ সাংবাদিক কর্নার’ ঘুরে দেখেন। এ সময় মাননীয় মন্ত্রী পিআইবির প্রশিক্ষণ, অধ্যয়ন, গবেষণা ও প্রকাশনা বিভাগের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পিআইবির যেকোনো আয়োজনে উপস্থিত থাকার পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেন।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular