ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedদেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে মিল্টনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে মিল্টনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল

 

সন্দ্বীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
সারা বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের উদ্যেগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

 

আজ বিকাল চারটায় সন্দ্বীপ উপজেলা বিএনপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে সেনার হাট পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হতে থাকে। সেনারহাট থেকে ঘুরে উপজেলা কমপ্লেক্সে গেইটে বিক্ষোভ মিছিল শেষ হয়। এরপর উপজেলা পার্টি অফিসে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করে।


বক্তব্যে এনসিপি ও বৈষম্যবিরোধী নেতারা চাঁদবাজী ও সন্ত্রাসী কার্যক্রম করে দেশ কে অস্থিতিশীল করতে চায় বলে জানান নেতারা। এতে নেতারা প্রতিবাদ ও তীব্র সমালোচনা করেন।

এতে বক্তারা আরও বলেন, মিজানুর রহমান ভূইয়া মিল্টন নেতৃত্ব সন্দ্বীপে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহরিয়ার সজীব উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুদ্দিন, পৌরসভার যুবদল নেতা মিজান, রাজু উপজেলা যুবদল নেতা কাদের; আরিফ, শামিম, সোহেল,মামুন হাসান ;নজরুল, ছাত্রদল নেতা জুয়েল, পায়েল শুভ সহ আরও অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular