ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

নওগাঁর ধামুইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।

বিজিবি, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ধামুইরহাট উপজেলার সীমান্তবর্তী আগ্রাদ্বিগুন এলাকা দিয়ে গতকাল রাতের কোনো এক সময় ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে রাত ৩টার দিকে মহেশপুর এলাকা থেকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ধামুইরহাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ১০ জনের মধ্যে ৮ জন নারী ও ২ জন পুরুষ আছেন। তাদের বাড়ি নড়াইল, কিশোরগঞ্জ, ঢাকা ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, বিজিবির হস্তান্তর করা ওই ১০ নারী-পুরুষকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular