ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসনান্দাইলে মুক্ত দিবস পালিত

নান্দাইলে মুক্ত দিবস পালিত

জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে বুধবার ১১ ডিসেম্বর মুক্ত দিবস পালিত হয়েছে। নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচী মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে সকাল ১০ টায় উপজেলা সদরে একটি র‌্যালী করা হয়। র্্যালী শেষে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক সুজন মিয়া প্রমুখ।

১৯৭১ সনের ১১ ডিসেম্বর পাকিস্তানের হানাদার ও রাজাকার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল নান্দাইল উপজেলা। তাই ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস তথা শহিদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular