ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনারায়ণগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে অবৈধ সয়াবিন তেল জব্দ

নারায়ণগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে অবৈধ সয়াবিন তেল জব্দ

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: অবৈধভাবে মজুদকৃত প্রায় ২০০০ লিটার সয়াবিন তেলের সন্ধান; গুদাম সিলগালা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপাজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় অবৈধভাবে মজুদকৃত সয়াবিন তেলের গুদামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

আনুমানিক রাত ০১.০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র‍্যাবের যৌথ দল রূপগঞ্জ উপজেলাধীন তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামক দুই ব্যক্তির গুদামে অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে মজুদকৃত মোট ০৯টি ব্যারেলে প্রায় ২,০০০ লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ, বোতলজাত করণ এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামক স্টিকার লাগিয়ে বাজারজাত করণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক সেখানে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ প্রদান করেন। অবৈধভাবে মজুদকৃত তেল এবং সংশ্লিষ্ট মালিক পক্ষের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular