ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি

নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, নির্বাচন কমিশন (ইসি) থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আসেন। সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি। সেজন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা (নির্বাচন সংক্রান্ত) নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি।’

এদিন নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। বলেন, ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত। ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দেয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর তাদের ডাকা হয়েছে।

তিনি বলেন, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করেছে।

এদিকে ইসি জানায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল চলতি সপ্তাহে ঘোষণা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular